শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার শরীল তল্লাশি চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি বিশ লক্ষ টাকা।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Top