২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চি... ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্... ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি ‎ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহ... বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই


নুর নবী জনী : বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে আগ্রহীদের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রাথমিক নিবন্ধনের জন্য হজে গমনেচ্ছুদের সাড়ে তিন লক্ষ টাকা জমা দিতে হবে। তবে এই প্রক্রিয়ার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের অবশিষ্ট অর্থ চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই নিবন্ধনের সুযোগ থাকছে। সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয় থেকে নিবন্ধনের সহায়তা পাওয়া যাবে।

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা আবশ্যক। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরাও হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।

Top