অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ

অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।বৃহস্পতিবার (১১ জুন) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান তিনি।এদিন রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।তারেক রহমান বলেন, এই জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আগামী দিনগুলোতে আরও বড় বড় সাফল্য অর্জন করবে।তিনি খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

Top