নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(২০ মার্চ)সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাড়িখালী এলাকার বাসযাত্রী লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী লোকাল বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসচালক সামনের একটি ভ্যান ও ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

Top