শার্শায় ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

শার্শায় ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ আটক-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ৩০ এপ্রিল ( মঙ্গলবার) বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক।ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামে বিপুল পরিমান একটা মাদকের চালান একদল মাদক ব্যবসায়ী কেনা বেচাঁ করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শামীম হোসেন সংগীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নালের বাড়ীর সামনে কাচাঁ রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা সহ পলাশ মোড়ল (২৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আব্দুর রহমান বাপ্পী নামে একজন মাদক ব্যবসায়ী ১২ হাজার টাকা ফেলে পালিয়ে যায়। আটক পলাশ মোড়ল শার্শা থানাধীন দক্ষিন বুরুজ বাগান গ্রামের আব্দুর রবের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ আহম্মেদ জানান, যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃতকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে। এব্যাপারে এস আই শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা করা হয়েছে।

Top