বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিএম কলেজ ছাত্রাবাসের ছাত্রের মৃত্যু - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বিএম কলেজ ছাত্রাবাসের ছাত্রের মৃত্যু


আলোকিত বার্তা:বরিশাল সরকারি বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে বিদ্যুস্পৃষ্ঠ হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) ছাত্রাবাসের সি ব্লকের বেলকুনিতে এ ঘটনা ঘটে।নিহত আবু বকর সিদ্দিক মানিক বিএম কলেজের মাস্টার্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ও ছাত্রাবাসের ১২৩ নম্বর রুমে থাকতেন।তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর ধানডোবা এলাকার আব্দুল সালাম সরদারের ছেলে।

মানিকের সহপাঠীরা জানান, দুপুর দেড়টার দিকে মানিক গোসল করে বেলকুনিতে যান। এসসময় হিটারের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।

Top