গ্রেফতার উজিরপুরে ধর্ষণ মামলায় যুবক - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

গ্রেফতার উজিরপুরে ধর্ষণ মামলায় যুবক


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় গোসলের ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মিলন রাঢ়ি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মিলন উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের ফারুক রাঢ়ির ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,বেশ কিছুদিন আগে ভিকটিম (গৃহবধূ) পুকুরে গোসল করার সময় মিলন মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে কৌশলে জিম্মি করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে মিলন। পরে ওই ছবি ও ভিডিও গৃহবধূর স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় মিলন। এক পর্যায়ে মিলন গৃহবধূর স্বামীকে ওই ভিডিও দেখায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অভিযোগে গৃহবধূ থানায় মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে জানান,গৃহবধূর দায়ের করা মামলা অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়েছে। পরে মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (২২ মে) উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি শিশির ।

Top