লোডশেডিংয়ে দিশেহারা বরিশালবাসী, প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

লোডশেডিংয়ে দিশেহারা বরিশালবাসী, প্রতিবাদে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক:ঘন ঘন লোডশেডিংয়ে দিশেহারা হয়ে উঠেছে বরিশালের মানুষ। দিন-রাত ভয়াবহ লোডশেডিংয়ে নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। এদিকে লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে।বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন, জাতীয় গ্রিড থেকে কম সরবরাহ হচ্ছে তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তার আওতায় চাহিদা ৬২ মেগাওয়াট কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। সরবরাহ কম থাকায় প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তার আওতাভুক্ত এলাকায় বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ হচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। অর্ধেকেরও কম পাওয়ায় প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে। এর কারণ জেনারেশনে ঘাটতি রয়েছে। কক্সবাজারের এলএনজি টার্মিনালে আগুন লাগায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, নগরীতে লোডশেডিং হচ্ছে প্রতি ঘণ্টা পরপর। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। তাতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নগরের সাধারণ মানুষ এতে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে ঘরের বাইরে বের হয়ে আসছেন। আবার দিনে অফিস পাড়ায় এবং রাতে বাণিজ্যিক এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যবসায় ধস নামছে।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। অশ্বিনী কুমার হল চত্বরে এ মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশালে প্রতিদিন ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এই গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। প্রাত্যহিক জীবন বিপর্যস্ত হচ্ছে।

Top