রমজান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

রমজান নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখার লক্ষে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ব্যুরো চীফ, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে পূর্ব ব্রাক্ষণবাজারে অবস্থিত পলাশ হোটেলকে ২ হাজার টাকা, জমজম সুইটসকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আল আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকাসহ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, বাসি ও পঁচা ইফতারি বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি করা, ইফতারি বিক্রয় করার প্যাকেটের ওজন বেশি থাকা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

Top