টিকিট বাধ্যতামূলক ঈদের পর গণপরিবহনে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

টিকিট বাধ্যতামূলক ঈদের পর গণপরিবহনে


আলোকিত বার্তা:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, ঈদের পর রাজধানীর গণপরিবহনে যাত্রী পরিবহনে টিকিটিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। এরপর গণপরিবহনগুলো টিকিট ছাড়া আর কোনো যাত্রী ওঠা-নামা কিংবা যাত্রী পরিবহন করতে পারবে না।সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মেয়র বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবে না। এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ তার পরিত্রাণ হবে।তিনি বলেন, ডিটিসি, বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি ও ডিএনসিসি এবং পরিবহন মালিকদের সমন্বয়ে বাসের টিকিট এবং কাউন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে পরিদর্শন করে পরিকল্পনা নেয়া হবে। আর ঈদের পর পরই যাতে এটি কার্যকর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তবে সড়কে স্থান বেদখল যাতে না হয় সেজন্য সব পরিবহনের টিকিট কাউন্টার এক স্থানে হবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।
আগামী ২৭ মে থেকে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলেও জানান সাঈদ খোকন। এরপর মতিঝিল এবং সদরঘাট এলাকায়ও এমন চক্রাকার বাস চালু হবে। তিনি বলেন, আমাদের এখন ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস চলছে। এটির মতোই উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করবো; ২৭ মে। এরপর মতিঝিল এবং সদরঘাট এলাকায়ও এমন চক্রাকার বাস সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।প্রসঙ্গত, গত বছর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

Top