বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে

বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ,


নুর নবী জনী : বিএনপি সরকারের ছয় মাসে দেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ। এই জরিপে অংশ নেওয়া ৩৫ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন দেশ ভুল পথে চলছে। ৬৬ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা বলেছেন প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করেছেন।

ডপলার অপিনিয়ন রিসার্চ নামের প্রতিষ্ঠান ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এই চিত্র উঠে এসেছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

বিএনপি সরকারের ছয় মাস উপলক্ষে এই জনমত জরিপ পরিচালনা করেছে ডপলার। গত সেপ্টেম্বরে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করে ডপলার। ৬৪টি জেলার ৩ হাজার ৪৪৩ জন এতে অংশ নেন।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ১৮ থেকে ২৯ বছর তরুণদের মাত্র ৪৩ দশমিক ৯ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ৫৫ দশমিক ৫ শতাংশ। অশিক্ষিত এবং স্বল্প শিক্ষিতদের অধিকাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। তবে স্নাতক পাস করেছেন এমন উত্তরদাতাদের ৪২ শতাংশ একই অভিমত পোষণ করেন।

বিএনপি সমর্থকদের ৬৫.৫ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। জামায়াত সমর্থকদের মধ্যে এই হার ৪৬ দশমিক ৫ শতাংশ। এনসিপি সমর্থকদের ৫৫ দশমিক ২ শতাংশ একই অভিমত পোষণ করেন। আওয়ামী লীগ সমর্থকদের মাত্র ৩৪ দশমিক ৪ শতাংশ মনে করেন দেশ ঠিক পথে রয়েছে। তবে বিএনপিরই ২০ শতাংশ সমর্থক মনে করেন দেশ ঠিক পথে নেই।

৪৫.৯ শতাংশে অভিমত অর্থনীতি আগের চেয়ে খারাপ
দেশের অর্থনীতির অবস্থা আগের এক বছরের তুলনায় খারাপ বলে মনে করেন ৪৫ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। মাত্র ২৪ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতির আগের চেয়ে উন্নতি হয়েছে। ২০ দশমিক ৫ শতাংশের অভিমত আগের মতই রয়েছে অর্থনৈতিক অবস্থা।

৪৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বলেছেন তার পরিবারের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ১৭ দশমিক ৫ উত্তরদাতা অবশ্য বলেছেন, আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বল্প শিক্ষিত এবং কম আয় করা উত্তরদাতাদের মধ্যে আর্থিক অবস্থা অনবতি হওয়ার হার বেশি। তবে ৩৮ দশমিক ১ শতাংশ উত্তরদাতা আশা করেন আগামী ১২ বছরে তাদের পরিস্থিতির উন্নতি হবে।

সরকার ভালো করছে অভিমত ৫৪.৫ শতাংশের
বিএনপি সরকার ভালো করছে বলে মনে করেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। ৩২ দশমিক ৯ শতাংশ মনে করেন সরকার ভালো করছে। তবে তরুণ এবং শিক্ষিতদের মধ্যে এই হার বেশি। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৩৫ দশমিক ৫ শতাংশ মনে করেন, সরকার ভালো করছে না। অন্তত এসএসসি পাস করছেন, এমন উত্তরদাতাদের ৩৭ শতাংশের বেশি সরকারের কাজে সন্তুষ্ট নন।

বিএনপি সমর্থকদের ৬৮ দশমিক দশমিক ১ শতাংশ মনে করেন সরকার ভালো কাজ করছে। এনসিপি সমর্থকদের মধ্যে এই হার ৫৮ দশমিক ১। জামায়াতের ৫১ দশমিক ১ শতাংশ সমর্থক মনে করেন সরকার ভালো কাজ করছে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই হার ৪০ দশমিক ৫ শতাংশ।

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩%
৬৬ দশমিক ৩ শতাংশ উত্তরাদাতা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভালো করছেন। ২১ দশমিক ৬ শতাংশ বলেছেন ভালো করছেন না। বিএনপি সমর্থকদের ৭৬ দশমিক ৬ শতাংশ মনে করেন তারেক রহমান ভালো করেছেন। এনসিপি সমর্থকদের মধ্যে এই হার ৬৫ দশমিক ৮। জামায়াতের ৬৫ দশমিক ৫ শতাংশ সমর্থক মনে করেন তারেক রহমান ভালো কাজ করছেন। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই হার ৫২ দশমিক ৫ শতাংশ। এই মূল্যায়ন বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়—সব শ্রেণিতেই প্রায় অভিন্ন।

বিরোধীদলীয় নেতাদের কাজে সন্তুষ্ট ৪৭.৭%
৪৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন বিরোধীদলীয় শফিকুর রহমান সংসদে সঠিক ভূমিকা পালন করছেন। ২০ দশমিক ২ শতাংশ বলেছেন বিরোধীদলীয় নেতার ভূমিকায় সন্তুষ্ট নন। ৩২ দশমিক ১ শতাংশ বলেছেন এ বিষয়ে মতামত নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংসদের ভূমিকায় সন্তুষ্ট ৩৯ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ৩৭ দশমিক ২ শতাংশ উত্তরাদাতার তার বিষয়ে মতামত নেই।

শিক্ষিত এবং তরুণদের মধ্যে বিরোধীদলীয় নেতার কাজে সন্তুষ্টির হার বেশি। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৫১ শতাংশ মনে করেন বিরোধীদলীয় নেতা ঠিকভাবে কাজ করছেন। স্নাতক ডিগ্রিধারীদের ৫২ শতাংশ মনে করেন নাহিদ ইসলাম সঠিক কাজ করছেন।

বিদ্যুৎ, গ্যাস নিয়ে বেশি অসন্তোষ
তারেক রহমানের কাজে দুই তৃতীয়াংশের বেশি উত্তরদাতা সন্তুষ্টি জানালে সরকারের সাতটি কাজের মধ্যে শিক্ষা বাদে আর সব ক্ষেত্রে অসন্তুষ্ট উত্তরদাতার সংখ্যা বেশি। সরকার যেভাবে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিচ্ছে ৮৯ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা এর পক্ষে নন। তেল ও গ্যাসের দামের ক্ষেত্রে এই হার ৭৯ দশমিক ৬ শতাংশ। দ্রব্যমূল্যে ৬৯ দশমিক ১ শতাংশ, চাঁদাবাজি নিয়ে ৫১ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা নাশোখ। আইন শৃঙ্খলা এবং বেকারত্বের ক্ষেত্রে এই ৪৬ দশমিক ৪ এবং ৪৮ দশমিক ১ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং বেকারত্বকে দেশের চার প্রধান সমস্যা বলেছেন উত্তরদাতা। ফ্যামিলি কার্ডকে সমর্থন করেছেন ৭৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা। করনীতিকে সমর্থন করেছেন ৭০ দশমিক ৭ শতাংশ।

গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ
৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা গণভোটের বাস্তবায়ন চান। ১৩ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা গণভোটের বাস্তবায়ন চান না। ১৬ দশমিক ১ শতাংশের গণভোট বিষয়ে যথেষ্ট জানেন না। ময়মনসিংহ বিভাগের ৭৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা গণভোটের বাস্তবায়ন চান।

নিরাপত্তা-ধর্মীয় স্বাধীনতা
জরিপের ফল অনুযায়ী, ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ এখন নিজেদের এলাকায় অন্ধকারে একা হাঁটতে নিরাপদ অনুভব করেন। অবশ্য পুরুষদের মধ্যে এই হার ৭০ দশমিক ৯০ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে ৬৪ দশমিক ৩০ শতাংশ।

এ ছাড়া জরিপ অনুযায়ী ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ এখন নিজেদের ধর্ম উন্মুক্তভাবে পালনে নিরাপদ বোধ করছেন। অবশ্য মুসলমান উত্তরদাতাদের মধ্যে ৯৭ দশমিক ১০ শতাংশ এ কথা বললেও হিন্দুদের মধ্যে এটি ৮২ শতাংশ আর বৌদ্ধ ও খ্রিষ্টানদের ক্ষেত্রে ৮১ দশমিক ১০ শতাংশ।

ফল প্রকাশের পর এই জরিপ নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিডিজবসের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর, ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার প্রমুখ।

Top