অক্টোবরে স্থানীয় নির্বাচন করার লক্ষ্য ইসির - Alokitobarta
আজ : শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
৭১ ও ২৪-কে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান পরিবহন শ্রমিকরা চাঁদাবাজদের হাতে নাজেহাল হচ্ছেন আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বহিস্কৃত ছাত্রদল নেতার মহানবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি ! জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা প্রতিমন্ত্রী ফরহাদের ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা ১১ দলের

অক্টোবরে স্থানীয় নির্বাচন করার লক্ষ্য ইসির


নুর নবী জনী :বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা ও সমন্বয় করে ইসি এই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত ও তফসিল ঘোষণা করা হবে।সোমবার (৬ জুলাই) ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত ফল উৎসবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।

এতে সভাপতিত্বে করে আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।আব্দুর রহমানেল মাছউদ বলেন,অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে।তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন হবে।সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন ও পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

Top