জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা


রিপোর্ট আলোকিত বার্তা : গতকাল বৃহস্পতিবার আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত অটোরিকশা ও ভ্যান শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এসব দাবি উপেক্ষিত হলে নতুন করে গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

গতকাল সন্ধ্যায় মগবাজার আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রিক্সা ভ্যানের শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই আন্দোলনে গণহত্যাকারী ও খুনিদের বিচার এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর মগবাজারে রিকশা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতারা।অধ্যাপক মুজিবুর রহমানএমপি বলেন, আল্লাহর প্রতি ঈমান ও বিশুদ্ধ আকিদার ভিত্তিতে ব্যক্তি ও সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ক্ষমাশীলতা ইসলামের অন্যতম শিক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবোধের চর্চা অপরিহার্য।

তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের আয়ের পথ বন্ধ করা উচিত নয়। তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীর ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। জনগণের রায় উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এসব দাবি উপেক্ষিত হলে নতুন করে গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের বিচার, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

Top