বেনাপোলে দুই শিশুকে পাচারের জন্য নিয়ে যাওয়া সন্দেহ দুই রোহিঙ্গা নারী আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

বেনাপোলে দুই শিশুকে পাচারের জন্য নিয়ে যাওয়া সন্দেহ দুই রোহিঙ্গা নারী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃবেনাপোলে ছেলে ধরা দুই রোহিঙ্গা নারী সহ দুই শিশু উদ্ধার করেছে স্থানীয় জনগন। শুক্রবার সকাল ৯ টার সময় ফুল (৬৫) নামে এক রোহিঙ্গা নারীকে বেনাপোল মাছ বাজারের পিছন থেকে ও বেনাপোল চেকপোষ্ট সাদীপুর রোড থেকে তাদের আটক করে।

স্থানীয়রা জানান,বেনাপোল মাছ বাজারের পিছনে নাছিরের বাড়ির ভাড়াটিয়া প্রদীপ দাসের ছেলে কুমার (৫) ও আলেক হোসেন এর ছেলে মুনছুর (৪)নামে দুই শিশুকে নিয়ে রোহিঙ্গা মহিলা মিষ্টি দিয়ে তাদের ভুলিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগনের কাছে আটক হয়। রোহিঙ্গা ওই নারীর নিকট তার নাম বাড়ি কোথায় জানতে চাইলে সে কোন কথা বলে না। এসময় রাগে ক্রোধে স্থানীয় এক যুবক তাকে থাপ্পড় মারার পর সে তার বাড়ি মায়ানমারে ছিল এবং তার নাম ফুলু বলে শিকার করে এবং অপর দিকে বেনাপোল চেকপোষ্ট এলাকায় এক পথচারী মহিলা বাচ্ছা পিছন থেকে টানলে স্থানীয় লোক জন তাকে আটক করে।পরে স্থানীয় লোকজন রোহিঙ্গা ওই দুই নারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ ঘটনার সত্যতা শিকার করেছে

Top