ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ হোটেলের পর এবার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ হোটেলের পর এবার


আলোকিত বার্তা:গুলশানের হোটেলগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশনার পর এবার ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের সঙ্গে পুলিশের রমনা বিভাগের এক জঙ্গিবিরোধী জনসচেতনতা মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়। এতে দেশের ১০০ জন ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মারুফ হোসেন আসন্ন রমজানে ব্যাংকের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর,আর্চওয়ে এবং সিসিটিভি স্থাপন করে নিরাপত্তা জোরদার করতে বলেন। এছাড়া জঙ্গি হামলা প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।রোববার (২৮ এপ্রিল) থেকে রাজধানীতে জঙ্গিবিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য গণসংযোগ সপ্তাহ শুরু করেছে ডিএমপি। এ গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে গতকাল গুলশান বিভাগের ডিসি সব হোটেল মালিকদের সঙ্গে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন।সোমবার দুপুরে মতিঝিলে রাজধানীর শাহজাহানপুরের শহীদ ফারুক ইকবাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময় গুলিস্তানের পাতাল মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের নিয়ে জঙ্গিবাদবিরোধী আলোচনা করে পুলিশ।

এ সময় মার্কেটের নিরাপত্তা ও জঙ্গি হামলা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। জঙ্গিবাদ প্রতিরোধে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য দোকান মালিক ও কর্মচারীদের উৎসাহিত করা হয়।একই বিষয়ে আলোচনা করা হয় মিরপুরের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে। সেখানে জঙ্গি, জঙ্গিদের লক্ষণ ও জঙ্গি প্রতিরোধে কী কী করণীয়,তা নিয়ে আলোচনা করা হয়।রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও,হাতিরঝিল ও ওয়ারীতেও একই আলোচনা করা হয়। এছাড়া জঙ্গিবাদ প্রতিরোধে নিজের নাম ও পরিচয় গোপন রেখে জরুরি সেবা ৯৯৯ ও ‘হ্যালো সিটি’ অ্যাপসে কল করে কীভাবে পুলিশকে সহায়তা করা যায়,তা নিয়ে আলোচনা করা হয়। ডিএমপির জঙ্গিবিরোধী এ গণসংযোগ সপ্তাহ চলবে আগামী ৪ মে পর্যন্ত।

Top