আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করে পড়ে যাবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করে পড়ে যাবে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করে পড়ে যাবে।আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের গভীরে আছে।আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না।দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভেড়ামারা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন,বাংলাদেশের জনগণ যতদিন আছে আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না।তিনি বলেন,খালেদা জিয়াসহ বিএনপি নেতারা তাদের কৃতকর্মের জন্য জেলখাটছেন।২১ আগস্টের গ্রেনেড হামলা,জ্বালাও-পোড়াও রাজনীতি,দুর্নীতি ও অপ-রাজনীতির জন্য তারা এখন তাদের পাপের সাজা ভোগ করছেন।তারেক রহমানের হাওয়া ভবনে বসে চক্রান্ত করেছে।সে সময় কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছিল।

অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ শামিমুল ইসলাম ছানা।ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু। উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সদস্য মির্জা আজম এমপি,বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,আওয়ামী লীগ সদস্য পারভীন জামান কল্পনা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা।অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

Top