খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি


আলোকিত বার্তা:গত দেড় বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জামিন না দিলে খালেদা জিয়ার যদি কোনো ক্ষতি হয়,তা হলে সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ড.মোশাররফ বলেন,খালেদা জিয়াকে জামিন দেয়া হোক। যাতে তিনি তার সুবিধামতো স্থানে চিকিৎসা নিতে পারেন।যদি জামিন দেয়া না হয়,আর পিজি(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)হাসপাতাল অথবা কারাগারে যদি দেশনেত্রীর কোনো ক্ষতি হয়,তবে এর সব দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সরকারকে এর জবাব দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Top