ভোটের ফলাফল রাতের মধ্যে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

ভোটের ফলাফল রাতের মধ্যে


মোহাম্মাদ নাসির উদ্দিন:গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ভোটের দিনগত রাতের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে হয়ে যাবে।আর কম্পাইলেশন হবে পরে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের গণনা কার্যক্রম একই সঙ্গে শুরু হবে।তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টার দৌড় মেরে চলে গেছেন আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন অস্থিরতা তৈরি হবে বাইরে। আমরা দুটোর কোনটাই করতে চাই না একসাথে। ১৩ ফেব্রুয়ারি হবে কম্পাইলেশন।
কম্পাইলেশন অন্য জিনিস। ফলাফল ঘোষণা এক জিনিস আর কম্পাইলেশন আরেক জিনিস।

তিনি বলেন, কম্পাইলেশন মানে হচ্ছে সব কেন্দ্র থেকে যে ফলাফলগুলো এসেছিল খণ্ড খণ্ড সারারাত যতক্ষণ সময় লাগুক না কেন, সেটা যে এসেছে আমাদের অভিজ্ঞতা কি বলে বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি। আমরা ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে পরের দিন সকালবেলায়।এই নির্বাচন কমিশনার বলেন, এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিশিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে এটা ফর্ম-১৮ লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন সেটার ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গ্যাজেট পাবলিশ হবে।

Top