বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই


নিজস্ব প্রতিবেদক :বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি এবং ব্যবহারিক বিষয়ের ১০ হাজার ৭৯৩টি মিলিয়ে মোট ৬১ হাজার ৮৬টি আবেদন পড়েছে। তবে পুনঃনিরীক্ষণে কোনো ধরনের বিশেষ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।গত ১৭ আগস্ট পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ দিন ছিল।বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, তাত্ত্বিক বিষয়ের পুনর্নিরীক্ষণ জন্য এবার ৫০ হাজার ২৯৩টি আবেদন জমা পড়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি। পাশাপাশি ব্যবহারিক বিষয়েও ১০ হাজার ৭৯৩টি আবেদন পড়েছে। ব্যাবহারিক বিষয়ে এত বেশি আবেদনকে অস্বাভাবিক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, পুনর্নিরীক্ষণ মাধ্যমে ফলাফলে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পুনর্নিরীক্ষণ আবেদন গুরুত্ব দিয়ে মূল্যায়নের বক্তব্যও আবেদনের সংখ্যা বাড়ার অন্যতম কারণ।
তবে পুনঃনিরীক্ষণে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না জানিয়ে অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, শিক্ষার্থীরা হয়ত মনে করেছেন, পুনঃনিরীক্ষণে বিশেষ কোনো ছাড় দেওয়া হতে পারে। বিষয়টি পরিষ্কার—এবারও আগের নিয়মেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। এ বিষয়ে কোনো বিশেষ নির্দেশনাও নেই।আগামী মাসের মাঝামাঝি সময়ে পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হতে পারে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Top