মেয়র হয়েছি যানজট নিরসনের জন্য - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

মেয়র হয়েছি যানজট নিরসনের জন্য


আলোকিত বার্তা:মশা ও যানজট খুব অপছন্দ করি, এসব নিরসনের জন্যই মেয়র হয়েছি; বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।শনিবার জাতীয় প্রেসক্লাবে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক নগর সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসী নিরাপদ নগর, নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি তুলেছে। এটা সময়ের দাবি, এটা নিশ্চিত করার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আর এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার।

তিনি বলেন, মশা এবং যানজট আমার খুবই অপছন্দের। এ কারণে হয়তো সৃষ্টিকর্তা আমাকে মেয়র করেছেন। রাজধানীর বিদ্যমান এসব সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি শহরের জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত, খাল দখলমুক্ত করা, টেকসই আবর্জনা ব্যবস্থা নিশ্চিত করা,গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখী কার্যক্রম গ্রহণ করে বাস্তবায়ন শুরু হয়েছে। ধীরে ধীরে নগরবাসী এর সুফল পাবে।নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহর সঞ্চালনায় নগর সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীকে নিরাপদ নগর দিবস ঘোষণা করা হয়।এ অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান।আলোচনায় আরো অংশ নেন, পরিবহন বিশেষজ্ঞ ড. সালাউদ্দিন আহমেদ, রাজউকের প্রধান প্রকৌশলী মো. আব্দুল লতিফ হেলালী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তৌফিক আলী, তোফাজ্জল হোসেন প্রমুখ।

Top