বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর নিবন্ধিত বাবুগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন-এর সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত এ শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ আলী হোসেন লাভলু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও বাবুগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। এতে সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন মন্টু সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বাবুগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড বিতরণ করা হয়।

Top