গোছাতে বিসিসির নির্দেশ এলোমেলো কেবল সংযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

গোছাতে বিসিসির নির্দেশ এলোমেলো কেবল সংযোগ


আলোকিত বার্তা:বরিশাল নগরে কেবল ব্যবসায়ী,বিশেষ করে ইন্টারনেট, ডিস ও টেলিফোন ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে কেবল (তার) সংযোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৩ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনাও দেয় সিটি করপোরেশন।
নির্দেশনার ওই নোটিশে উল্লেখ করা হয়, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় কেবল ব্যবসায়ী,বিশেষ করে ইন্টারনেট, ডিস ও টেলিফোন ব্যবসায়ীরা এলামেলোভাবে তাদের কোম্পানির কেবল সংযোগ দেওয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে।

পাশাপাশি এতে করে নগরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তাই নগরের সৌন্দর্য রক্ষায় ও জনস্বার্থে সব ব্যবসায়ীদের কেবলগুলো নিজ দায়িত্বে পরিকল্পিতভাবে গুছিয়ে সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তীতে বিসিসি কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেউল্লেখ্য, বরিশাল নগরের সদর রোডসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ডিস, ইন্টারনেটসহ বিভিন্ন তার বেঁধে গ্রাহকদের সংযোগ দিয়ে আসছে কেবল ব্যবসায়ীরা। এতে করে যেমন সড়কের পাশে থাকা খুঁটিগুলোতে কেবলে জটলা বেড়ে সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি প্রায়ই সেসব কেবল ছিড়ে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।

Top