দুই ব্যক্তির কারাদণ্ড হিজলায় - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

দুই ব্যক্তির কারাদণ্ড হিজলায়


আলোকিত বার্তা:বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকাসহ দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।শনিবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি আলোকিত বার্তাকে নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান, শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত কাঠের একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় নৌকা থেকে চার লাখ বাগদা চিংড়ির রেণু ও ১২ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম দুইজনকে এই কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন-ভোলার পূর্ব ইলিশা এলাকার কামাল হোসেন (৪০)ও স্বপন চন্দ্র তালুকদার (৪০)। আটক আরেকজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।পরিদর্শক শেখ বেল্লাল হোসেন আরও জানান, দণ্ডপ্রাপ্তরা চিংড়ির রেণু ও জাটকা নিয়ে ভোলা থেকে শরীয়তপুরে যাচ্ছিলেন।

Top