স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র - Alokitobarta
আজ : বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার যেভাবে জানা যাবে বৃত্তি পরীক্ষার ফল স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওড়ের পরিবেশ ধ্বংস করা হয়েছে হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র


আলোকিত বার্তা:দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন(ইসি)।এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করা হয়েছে।নতুন বিধান অনুযায়ী,জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও এখন থেকে ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে।এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখার নিয়ম করা হয়েছে।

ইসি জানিয়েছে,আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Top