বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী - Alokitobarta
আজ : বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হওয়ায় তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। ফলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভী আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। একইসাথে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

Top