৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:প্রশাসনে ফের রদবদল করেছে সরকার।বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে।জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী,ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে দুজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি),তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একজনকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।পাশাপাশি আরেক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল।দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারা অনুযায়ী, দিলরুবা ইসলাম ও সাগুফতা হককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।এদিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।এ ছাড়া কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।অন্যদিকে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আগের সিদ্ধান্ত বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১২ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে ওই নির্দেশ দেওয়া হয়েছিল।

Top