ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গতকাল বুধবার (১২ আগস্ট) এ কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ ও সুপারিশ দেবে। এরই মধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ ওঠে। পরে অভিযোগের বিষয়টি ঢাবি কর্তৃপক্ষের নজরে আসে।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়। এরইমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।কর্তৃপক্ষ বলছে, শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে কমিটি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে। তদন্তে নতুন করে অন্য কোনো শিক্ষকের নাম পাওয়া গেলে তাদের বিষয়ও একইভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য কিংবা কমিটির তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।

Top