ছয় মাসেও বিচার না হওয়া দুঃখজনক - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

ছয় মাসেও বিচার না হওয়া দুঃখজনক


মোহাম্মাদ নাসির উদ্দিন :ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,জুলাই-আগস্টের অভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিক্রান্ত হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার সম্পন্ন না হওয়া দুঃখজনক। এই বিচারের দীর্ঘসূত্রিতা দেশের মানুষকে হতাশ করেছে।বুধবার ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ব্রিফিংয়ে তিনি বলেন, শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমদের বুকের তাজা রক্তে বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্রের স্বপ্ন বুনে গেছেন। তাদের অকৃত্রিম আত্মত্যাগ ও অনন্য সাহসিকতার ফলের স্বৈরশাসনের পতন হয়েছে।

ছাত্রশিবির সভাপতি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের পরিবর্তে জামিনে মুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি।সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে শুরু করেছে বলেও জানান তিনি। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালিসহ আগামী এক সপ্তাহ নানা কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির।

Top