জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ


স্টাফ রিপোর্টার :বরিশাল কলেজ রোডস্থ মাকসুদা-জহির ফাউন্ডেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্পোকেন ইংলিশ শর্ট কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।২৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় নগরীর সদর রোডে অফিস কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফেজ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমাম এবং প্রশিক্ষক (লেকচারার) ছিলেন হাফেজ মাওলানা মো. রায়হান।অনুষ্ঠানে মাকসুদা জহির ফাউন্ডেশনের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আবাসিক সার্জন (অর্থপেডিক) ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা ঘোষণা দেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই কম্পিউটার ট্রেনিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে স্বল্পমেয়াদি (শর্ট) কোর্স চালু করা হবে।তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Top