যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।গতকাল রবিবার সকালে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস,এস আই কাজী এহসানুল হক,এসআই নাজমুল হোসেন,এএসআই শাহীন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় ১৪টি প্লাস্টিকের জালি বস্তা থেকে ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ২,৪৫,০০০(দুই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা)।

পলাতক আসামীরা হলেন, বাহাদুরপুর গ্রামের কালু বিশ্বাসের ছেলে আনিছুর রহমান(২৭),একই গ্রামের মধু মোল্লার ছেলে জামশেদ আলী(৩৫),জেলে পাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে বড় খোকা(৪২) এর নামে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করা হয়।
বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪টি প্লাস্টিকের জালি বস্তায় মধ্য থেকে মোট ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামীদের আটক করার জন্য অভিযান চলছে।

Top