বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) নগরীর একটি মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা করেন নড়াইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আতাউর রহমান বাচ্চু। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য একেএম ফখরুদ্দিন খাঁন রাযী এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান।শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আঃ মান্নান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য মো. আবু মুনিম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মো. মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাওছার হোসেন ও নুরুল হক সোহরাবসহ অন্যান্য দায়িত্বশীলরা।

দিনব্যাপী শিক্ষা শিবিরে দায়িত্বশীলদের ব্যক্তিগত মানোন্নয়ন, সংগঠন সম্প্রসারণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

Top