প্রধানমন্ত্রী খালেদাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

প্রধানমন্ত্রী খালেদাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে বেগম খালেদা জিয়াকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন।সোমবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন।রিজভী বলেন, খালেদা জিয়াকে শুধু প্রতিহিংসা ও জিঘাংসা চরিতার্থ করতে বন্দী করে রেখেছেন বর্তমান সরকার প্রধান। তিনি ঘোষণা দিয়েই তাকে আজীবন জেলে রাখার প্রতিজ্ঞা বাস্তবায়ন করছেন। আইনি প্রক্রিয়া ও প্রশাসনকে আঁচল বন্দী করে জেলে অমানবিক কায়দায় তিলে তিলে কষ্ট দেয়া হচ্ছে বেগম জিয়াকে।

তিনি বলেন, গণতন্ত্রের অনুপস্থিতিতে জবাবদিহিতার টেকসই নীতি নেই বলেই লুটপাটের নীতিই প্রাধান্য বিস্তার করেছে। এজন্য ঋণখেলাপীদের আরো ঋণ দেয়া হচ্ছে। মধ্যরাতের ভোটের সহায়তাকারীদের বিনা সুদে গাড়ি বাড়ি কেনার ঋণ দেওয়া হচ্ছে। তাই দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করাই হচ্ছে সরকারের উন্নয়নের ভেতরের কাহিনী।

Top