অসন্তুষ্ট হাইকোর্ট পানি পরীক্ষায় ওয়াসার ব্যর্থতায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

অসন্তুষ্ট হাইকোর্ট পানি পরীক্ষায় ওয়াসার ব্যর্থতায়


আলোকিত বার্তা:ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করতে আদালতের দেওয়া নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় ঢাকার ওয়াসার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট।আজ সোমবার এক হাইকোর্ট বেঞ্চে উল্লেখ করা হয়, ঢাকার ১১টি জোনে সরবরাহকৃত ওয়াসার ২২ বোতল পানি সংগ্রহ করে পরীক্ষা করা প্রয়োজন। ‘এই ২২ বোতল পানি পরীক্ষার জন্য কত টাকা প্রয়োজন’, এমন প্রশ্নও করেন আদালত।ওয়াসার পানি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে,গত সপ্তাহে এমন এক প্রতিবেদন আদালতে উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ আজ এক পর্যবেক্ষণে এসব কথা বলেন।

শুনানিকালে আদালতে রিটকারী আইনজীবীর কাছে অনিরাপদ পানি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জাতীয় দৈনিকে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন আদালতের কাছে তুলে ধরা হয়। ওইসব প্রতিবেদনে ঢাকার ১৬টি এলাকার ওয়াসার পানি ব্যবহারের একেবারে অনুপযোগী বলে তথ্য উঠে আসে।এরপর পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে, তা প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। তখন ওয়াসার পক্ষ থেকে খরচ সংক্রান্ত প্রতিবেদন দাখিলে সাত দিন সময় চাওয়া হয়। কিন্তু খরচ সংক্রান্ত প্রতিবেদন আগামী বুধবারের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেন, ‘বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিল না করলে অতিরিক্ত সচিবকে তলব করা হবে।

Top