এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে


নুর নবী জনী:অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদ থাকলে তাদের জাতীয় পরিচয়পত্রের(এনআইডি)জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তি করা হবে।উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা এসব আবেদন নিষ্পত্তি করবেন। এতে জন্মতারিখ সংশোধনের বিষয়টি ‘ক’ ক্যাটাগরির আওতায় রাখার কথা বলা হলেও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জেলা নির্বাচন কর্মকর্তাদেরও।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ(এনআইডি)থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।তবে এ পরিপত্র বাস্তবায়ন নিয়ে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।সাধারণত : ‘ক’ ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করেন। এছাড়া জন্মতারিখসহ নিজের নাম ও পিতা-মাতার নামের পুরো পরিবর্তন চাইলে তা নিষ্পত্তির এখতিয়ার এনআইডি’র মহাপরিচালকের হাতে রাখা হয়েছে।এক্ষেত্রে জেলা-উপজেলা থেকে সাধারণ মানুষকে এনআইডির তথ্য সংশোধনের জন্য ঢাকাতেই আসতে হবে।

গত ২১ জুলাই কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিল ইসি। ওই সভা শেষে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘মাঠ পর্যায়ে জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এনআইডিতে সেন্ট্রালি করে থাকি। এখন এসএসসি, জেএসসি, পিএসসির পাবলিক এক্সাম সার্টিফিকেটের ভিত্তিতে মাঠ পর্যায়ে এই সংশোধনগুলো করতে পারব। সেই ডেলিগেশনটা মাঠ পর্যায়ে দেওয়া হবে।’

গতকাল জারি করা পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসাবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।একইভাবে এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরাও ওইসব আবেদন আমলে নিয়ে তা সমাধান করতে পারবেন। তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণ বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা যাবে না। এগুলো মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। একইভাবে জন্মতারিখসহ নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনও মহাপরিচালক নিষ্পত্তি করবেন। এছাড়া জন্মতারিখ, নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।

ইসির কর্মকর্তারা জানান, বয়স সংশোধনের আবেদন আগে গুরুত্ব অনুযায়ি উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে সমাধান করার সুযোগ ছিল। ওই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার শর্তসাপেক্ষে জন্মতারিখ সংশোধনের সুযোগ মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের দিলো ইসি।

Top