আসনে উপ-নির্বাচন ২৪ জুন বগুড়া-৬ শূন্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

আসনে উপ-নির্বাচন ২৪ জুন বগুড়া-৬ শূন্য


আলোকিত বার্তা:নির্বাচন কমিশন (ইসি) বগুড়া-৬ শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।২৪ জুন এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার নির্বাচন ভবনে এই আসনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।সচিব জানান, বগুড়া-৬ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। বাছাই ২৭ মে,মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। প্রতীক বরাদ্দ ৪ জুন।

তিনি বলেন,এ আসনটিতে উপ-নির্বাচন হবে। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ করা হবে।শীতকালে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট হয়। গ্রীষ্মকালের জন্য ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে বলে সচিব জানান।

এই আসনে সবকটি কেন্দ্রে ইলক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ৩০ এপ্রিল রাতে এ আসনটি শূন্য ঘোষণা করে তা সংসদকে অবহিত করেন। সূত্র: বাসস

Top