লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা,ঘূর্ণিঝড় ফণী - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা,ঘূর্ণিঝড় ফণী


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আশঙ্কায় বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় হঠাৎ করে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতে করে অভ্যন্তরীণ ১২টি রুটে চলাচল করা ৫৫টি একতলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। যারমধ্যে বেশিরভাগই ব্যবসা ও চিকিৎসাসহ অন্যান্য কাজে ভোলাসহ বিভিন্ন উপজেলা থেকে বরিশাল শহরে এসেছিলেন। যারা এখন অনেকটাই আটকে পরার মতো অবস্থায় রয়েছেন।বিআইডব্লিউটি’র ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির হোসেন আলোকিত বার্তাকে জানান, তারা কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেন। বরিশাল সদর নৌথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, বিআইডব্লিউটি’র নির্দেশনা মেনে কোনো লঞ্চ চলাচল করতে দেওয়া হচ্ছে না। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন তারা।

এদিকে ঘূর্ণিঝড়‘ফণী’মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।জেলায় ২৩২টি সাইক্লোন শেল্টার, চারশ স্বেচ্ছাসেবক ও প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিমের পাশাপাশি প্রতি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান,প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিমকে নিরাপদ,গুরুত্বপূর্ণ ও জরুরি সরঞ্জামসহ প্রস্তুত রাখা হয়েছে।

Top