বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধঘূর্ণিঝড় ‘ফণী’ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধঘূর্ণিঝড় ‘ফণী’


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।এরই জেরে ক্ষতির আশঙ্কায় বরিশালের অভ্যন্তরীণ নৌরুটের সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় বিয়ষটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু।তিনি বলেন, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত সবধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।এদিকে,অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসহ ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বৃহস্পতিবার বিকেল ৫টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে।

Top