শিশুমৃত্যুর হার কমিয়ে আনবে,কমিউনিটি ক্লিনিক মাতৃমৃত্যু - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

শিশুমৃত্যুর হার কমিয়ে আনবে,কমিউনিটি ক্লিনিক মাতৃমৃত্যু


আলোকিত বার্তা:স্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, কমিউনিটি ক্লিনিক মাতৃমৃত্যু,শিশুমৃত্যুর হার কমিয়ে আনবে সেইসাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অন্যান্য লক্ষ্যের সাথে সাথে এসডিজি অর্জনেও ভূমিকা রাখবে।শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। কমিউনিটি ক্লিনিকে আসুন সেবা নিন, সুস্থ থাকুন”। প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কমিউনিটি ক্লিনিক দিবসের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এসব কথা বলে।তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের একটি উদ্ভাবনী উদ্যোগ এবং এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এক অনন্য উদাহরণ।
প্রতিমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করে ২০৩০ সালের মধ্যে সব বয়সের মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা হবে।

Top