প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা আনোয়ারার পরিবারকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা আনোয়ারার পরিবারকে


আলোকিত বার্তা:কক্সবাজারের চকরিয়ার পল্টু-মিন্টুর মা আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সন্ধ্যায় গণভবনে তাকে এ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।প্রেস উইং জানায়, সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর এলাকা বাসিন্দা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) নির্মম নির্যাতনের শিকার আনোয়ারা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ লাখ টাকার একটি চেক দেন প্রধানমন্ত্রী।

এর আগে আনোয়ারা বেগমের দুই ছেলে মোজাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টু সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তত্কালীন জোট সরকার এই পরিবারের উপর জেল-জুলুম ও অবর্ণনীয় অত্যাচার চালায়।

Top