জেএমবির সক্রিয় সদস্য আটক র‌্যাবের অভিযানে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

জেএমবির সক্রিয় সদস্য আটক র‌্যাবের অভিযানে


আলোকিত বার্তা:বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় এক সদস্যকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা।আটক আবুল কালাম আজাদ ওরফে আবুল কালাম ওরফে মুহুরী ওরফে নূরুল ওরফে নূরে আলম ওরফে নুরু (৪৫) বরগুনা জেলার সদর উপজেলার গৌরীচন্না গ্রামের মৃত আবদুল ওহাব বিশ্বাসের ছেলে এবং জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।রোববার (২৮ এপ্রিল) দুপুরে বরিশালে অবস্থিত র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।এর আগে শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাতে মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক আবুল কালাম আজাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে জেএমবি’র সক্রিয় সদস্য। গৌরীচন্না উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা আজাদ পেশায় একজন মুহুরি। ২০১২ সালে জসীম উদ্দিন রহমানীর (উগ্রপন্থী গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান) সঙ্গে সরাসরি পরিচয়ের সুবাদে উগ্রপন্থি কার্যক্রম তথা জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়। সে সময় থেকেই জসীম উদ্দিন রহমানীর সঙ্গে সে ঘনিষ্ঠ হিসেবে আরো যুবকদের অনুপ্রাণিত করার কাজ করতে থাকে।

২০১৩ সালে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া জসীম উদ্দিন রহমানীর সঙ্গে সেও ছিলো। ওই মামলায় জামিনে আসার পর থেকে জেএমবির মতবাদে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন স্থানে পালিয়ে দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছিল আজাদ।
তার মাধ্যমে র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার আতিকুর রহমান ওরফে বাবু ওরফে শাওন, মানিক বেপারী, আব্দুল্লাহ, আল আমিন, মাইনুদ্দিন, মেহেদী হাসান ওরফে মিরাজ উগ্রপন্থি কার্যক্রমে আকৃষ্ট হয়। তারা গ্রেফতার হওয়ার পর সে পুরোপুরি গা ঢাকা দেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

Top