উচ্চ আদালতের নির্দেশে আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

উচ্চ আদালতের নির্দেশে আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ


মল্লিক মো.জামাল. বরগুনা প্রতিনিধিঃউচ্চ আদালতের নির্দেশে বরগুনার আমতলী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান শপথ গ্রহণ আমতলী উপজেলা পরিষদ নির্বাচন গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ৩৫ হাজার ৬’শ ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু ২৬ হাজার ৩’শ ৩৬ ভোট পেয়ে হেরে যান।

বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান হলফনামায় ঋণ খেলাপীর তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, এমন অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে রবিবার মামলা দায়ের করেন।আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বিজয়ী প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে ২৪ ঘন্টার মধ্যে কেন তার চেয়ারম্যান হিসেবে শপথ কার্যক্রম স্থগিত হবে না তার কারন জানতে চেয়ে নোটিশ দেয়। মঙ্গলবার আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান আদালতে ১৫ দিনের সময় আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক তাকে এক দিনের সময় দেয়। বুধবার ছিল ওই মামলার শুনানী। শুনানী শেষে আদালতের বিচারক এ,ই,এম ইসমাইল হোসেন উপজেলা চেয়ারম্যান হিসেবে গোলাম ছরোয়ার ফোরকানের শপথ গ্রহন কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন গোলাম ছরোয়ার ফোরকান। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারক জিবিএম হোসাইন ও এমডি খাইরুল আলমের যৌথ বেঞ্চ নিম্ন আদালতের রায়কে স্থগিত করে মামলার কার্যক্রম দুই মাসের জন্য বন্ধ করে দেয়। এ রায়ের প্রেক্ষিতে আমতলী উপজেলা চেয়ারম্যান হিসেবে গোলাম ছরোয়ার ফোরকান বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি শপথ গ্রহন করেছেন।

Top