তালতলীতে সংখ্যালগু পরিবারের সংবাদ সম্মেলন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

তালতলীতে সংখ্যালগু পরিবারের সংবাদ সম্মেলন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ


মল্লিক মো.জামাল,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার তালতলীতে মিথ্যা মামলা দিয়ে সংখ্যালগু পরিবারকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে দিনমজুর দুলাল দাসের স্ত্রী পূর্নিরানী তালতলী প্রেসক্লাবে এসে এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড় আমখোলা গ্রামের দিনমজুর দুলাল দাসের শিশু পুত্র প্রশান্ত কুমার দাস (৯) ও জাকির নাজিরের পুত্র অলিউল্লাহ (৮) গত ১ এপ্রিল তাদের বাড়ীর পাশের বিলে ক্রিকেট বল খেলছিল।

এ সময় তাদের অদুরেই বারেক হাওলাদারের পুত্র হাচান-হোচেন (৯) ও মান্নানের পুত্র বেল্লাল (৮) ঘুড়ি উড়াচ্ছিল। ব্যাটের পিটুনিতে ক্রিকেট বলটি হাচানের কাছাকাছি গেলে সে দৌড়ে ধরার চেষ্টা করলে হাচান উপরে পরে যায়। এতে হাচানের বাম হাতে ব্যাথা পায়। এ ঘটনা স্থানীয় গন্যমান্য ও জনপ্রতিনিধিরা অবহিত রয়েছেন। এ ঘটনার ৯দিন পরে আসল তথ্যকে বিকৃতি করে সংখ্যালগু পরিবারকে হয়রানী করার জন্য বারেক হাওলাদার বাদী হয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করে।

Top