গরম কমছে না ২৭ এপ্রিলের আগে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

গরম কমছে না ২৭ এপ্রিলের আগে


আলোকিত বার্তা:রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বইছে। বুধবার ঢাকায় এ মৌসুমে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সন্ধ্যায় আলোকিত বার্তাকে এ তথ্য জানান।

বর্তমানে দেশের চট্টগ্রাম, সিলেট,কুমিল্লা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। ২৬ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ সময় পর্যন্ত গরম কমবে না। ২৭ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে মন্তব্য করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ২৯ মিনিট ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ মৃদু তাপপ্রবাহের কারণে গরমে ছটফট করতে দেখা গেছে। গরমের কারণে ফুটপাতে আখের রস, লেবুরসহ বিভিন্ন ধরনের শরবত ও ডাবের কদর বেড়েছে।

Top