জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ব্যবস্থা রোকেয়া সরণির - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ব্যবস্থা রোকেয়া সরণির


আলোকিত বার্তা:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, দ্রুত সম্ভব রোকেয়া সরণির জলাবদ্ধতা দূরীকরণে মেট্রোরেল প্রকল্পকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ডিএনসিসি, মেট্রোরেল এবং ওয়াসার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে এই ত্রিপক্ষীয় কমিটি গঠিত হয়।বৈঠকে মেয়র বলেন, বৃষ্টি হলে রোকেয়া সরণিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, যে জনদুর্ভোগ সৃষ্টি হয় তা থেকে অবশ্যই জনগণকে মুক্তি দিতে হবে। নগরীর সেবক হিসেবে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারিনা। যত দ্রুত সম্ভব রোকেয়া সরণির জলাবদ্ধতা দূরীকরণে মেট্রোরেল প্রকল্পকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে।উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্প চলাকালীন এ এলাকার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের শর্তে ডিএনসিসি সড়কটি মেট্রোরেল প্রকল্পকে হস্তান্তর করে।

ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত ডিএনসিসির সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) খন্দকার মাহবুবুর আলম, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) এনামুল কবির এবং নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান। ত্রিপক্ষীয় কমিটিতে অন্তর্ভুক্ত ওয়াসার সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ) মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এবং সহকারী প্রকৌশলী (ড্রেনেজ) জাকির হোসেন। মেট্রোরেল প্রকল্প থেকে প্রজেক্ট ম্যানেজার সারওয়ার উদ্দিন খান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান ত্রিপক্ষীয় কমিটিতে রয়েছেন।

মেয়র আতিকুল ইসলাম আসন্ন বর্ষায় সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা থেকে জনগণের দুর্ভোগ লাঘবে ত্রিপক্ষীয় কমিটিকে আগামী মে মাসের মধ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীশ্রী বড়–য়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবদুল বাকী মিয়া উপস্থিত ছিলেন।

Top