বাতিলের দাবিতে মানববন্ধন বেতন কর্তনের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বাতিলের দাবিতে মানববন্ধন বেতন কর্তনের সিদ্ধান্ত


আলোকিত বার্তা:অবসর ভাতা এবং কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে দশ শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।মানব সম্পদ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’এ স্লোগানে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল জেলার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আনিস হোসেন তালুকদার প্রমুখ।
মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Top