মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায় - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায়


আলোকিত বার্তা:‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বছরের সম্ভাবনা আর সমৃদ্ধিতে স্বাগত জানাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে এবারের মঙ্গল শোভাযাত্রায়।রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। চারুকলার শিক্ষার্থীদের তৈরি হাতি, মাছ, বক, পাখি, জাল, টেপা পুতুল, মা-শিশুসহ গ্রামবাংলার বিভিন্ন ধরনের মোটিফ শোভা পাচ্ছে এতে।পুরনো বছরের জীর্ণতা-শীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুনের আবাহনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের পরনে রয়েছে বাহারি রঙের নতুন পোশাক।

এর আগে,মঙ্গল শোভযাত্রায় অংশ নিতে ভোর থেকেই ঢাবি চারুকলা অনুষদ এলাকায় রাজধানীসহ এর আশপাশের এলাকা থেকে আসতে শুরু করেন বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ। তাদের সঙ্গে মুখোশ থাকলেও নিরাপত্তার কারণে অবশ্য মুখোশ রাখতে হয়েছে হাতে।শোভাযাত্রার উদ্বেধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।শোভাযাত্রায় নিয়ে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তারুণ্যের উচ্ছ্বাসের কাছে হার মানে সবকিছুই। ঢাক-ঢোলের বাদ্যি আর তালে তালে তরুণ-তরুণীদের নৃত্য, হৈ-হুল্লোড় আর আনন্দ উল্লাস মাতিয়ে রেখেছেন পুরো শোভাযাত্রা।

Top