শপথ নিলেন ব্যাংকাররা,ঘুষ খাব না, - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

শপথ নিলেন ব্যাংকাররা,ঘুষ খাব না,


আলোকিত বার্তা:এখন থেকে আর ‘ঘুষ খাবেন না’ বলে শপথ নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার রাজধানীর আইডিবি ভবনে ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের এ শপথ পড়ান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে অর্থমন্ত্রী কোরআনের আয়াত তিলাওয়াত করে ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি নেন কর্মকর্তাদের কাছ থেকে। কর্মীরা এ সময় ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ পড়েন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন,“আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয়ের ট্যাগ লাইন দিয়েছিলাম, ‘এখানে আপনার একটি স্বপ্ন আছে’ আর অর্থ মন্ত্রণালয়ে আসার পর আমি ট্যাগ লাইন দিয়েছি, ‘আমরা আপনার সততায় বিশ্বাসী’।

‘আমি বিশ্বাস করি, সততার সঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাব।গভর্নর ফজলে কবির বলেন,সোনালী ব্যাংক অনেক সেক্টরে ভালো করলেও প্রভিশন ঘাটতি অনেক বেশি। অবলোপনকৃত ঋণের পরিমাণ খুব একটা কমেনি এবং শ্রেণিকৃত ঋণেরও (খেলাপি ঋণ) উন্নতি দেখা যাচ্ছে না। শ্রেণিকৃত ঋণের ৯০ শতাংশই মন্দ। এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।শ্রেণিকৃত ঋণ আদায়ে প্রথমেই মামলা না করে আলোচনার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করার পরামর্শও দেন তিনি। একই সঙ্গে একক খাতে ঋণ না দিয়ে তা সমন্বয়ের পরামর্শ দেন গভর্নর।

Top