ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


আলোকিত বার্তা:রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় কৃষক লীগের আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্জ মোতাহার হোসেন মোল্যা অব্যাহতির কথা জানান।তিনি বলেন,সন্ত্রাসী চাঁদাবাজদের কৃষক লীগে কোনো স্থান নেই। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গত ৩ মাস ধরে সারাদেশে তিন লাখ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছি। আজ আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়ায় গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে আমাদের চারা বিতরণ কর্মসূচি শেষ করলাম।চারা বিতরণ অনুষ্ঠানে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সামছুল হক রেজা, সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সি এবাদুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম শুকুরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শুক্রবার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে র‌্যাব আটক করেছে।

Top