বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনে সচিব পদে বড় রদবদল জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষাই মূল অঙ্গীকার সরকারের সমালোচনা আর সাইবার অপরাধকে এক করে দেখা যাবে না বিনিয়োগ নিয়ে চারদিকে হাহাকার আর অনিশ্চয়তার কালো ছায়া,কোনো সুখবর নেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, বেড়েছে তৎপরতা পরপরই ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ড,এত মৃত্যুর দায় কার অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ...

বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে জুলাইয়ের নানা স্মৃতিবিজড়িত প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিশু ও কিশোরদের পরিবেশনা, প্রেরণার গান, দেশাত্মবোধক সংগীত, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা এবং আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাত ১১টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে পরিবেশনা করে হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে দেশবরেণ্য প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ সঙ্গীত পরিবেশন করেন।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার এবং কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার।

এছাড়া বরিশাল মহানগর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।  টাউন হলের নিচতলা ও দোতলা মিলিয়ে প্রায় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু পুরো আয়োজন উপভোগ করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে বরিশালে এই ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।

Top