ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট : ৫জন কে কুপিয়ে জখম - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট : ৫জন কে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর পশ্চিম শহর চহঠা,খালপাড় সড়ক ৩০ নং ওয়াডের ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট : ৫ জনকে কুপিয়ে জখম করে
১ লাখ ৫১ হাজার ৭ শত ৩৮ টাকা হামলা করে নিয়ে যায় ভূক্তভোগী ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে । এ ঘটনায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর, স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা ।

হামলার শিকার হয়েছেন জামাল হোসেন (৪৫) ইয়াসিন আরাফাত (২৭)রেখা
(৩৬)রাবেয়া (১২)রেদওয়ান (২০)রবিউল(১৫)। ধারালো অস্ত্র দিয়ে ওই তিন জনকে কে কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়েছে। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ১লক্ষ ৫১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তারা বাড়িঘরে হামলা করে আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রবিবার (২০ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদেরকে
সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জাকির, রাজু,ইসমাইল সহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে অভিযুক্ত করা হয়।

হামলাকারীরা বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে, একটি মোবাইল ফোন, দেড় ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশী এলে হামলাকারীরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন ।

Top